শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Logo
×

৩টায় সংসদ অধিবেশন; থাকবে কর্মসংস্থান ও বিভিন্ন অনিয়মের উপর প্রশ্নত্তোর

প্রথম সমাচার ডেস্ক ২০ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় সংসদের আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬ বিকাল ৩টায় অধিবেশন বসছে।

সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব, জরুরি বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণ সংক্রান্ত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রশ্নোত্তর পর্বে বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রশ্ন উত্থাপন ও উত্তর প্রদান করা হবে।

কার্যসূচির উল্লেখযোগ্য অংশ হলো বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ। এর আওতায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী ও তানোর উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পরিচালিত গভীর নলকূপের অপারেটরদের অনিয়ম, কৃষকদের হয়রানি এবং সেচ ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনার বিষয়টি কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আলোচনায় আনবেন।

অধিবেশনের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে।

কার্যসূচিটি ১৯ এপ্রিল ২০২৬ তারিখে সংসদ সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত হয়ে জারি করা হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...