শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

৬ তলা ভবন থেকে কাঠের তক্তা মাথায় পড়ে সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

Icon প্রথম সমাচার ডেস্ক

বাবার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ছোট মেয়ে মাওয়ার জীবনে। বাবাকে কাছে পাওয়ার আকুতি জানিয়ে মাওয়া বলেন, আমার বাবা সৌদি আরবে কাজ করতে গিয়ে মারা গেছেন। আমি আমার বাবাকে ফিরে পেতে চাই। আপনারা আমার বাবাকে দেশে আনার ব্যবস্থা করে দেন। আমি আমার বাবাকে দেখতে চাই। আমার বাবা যেন তাড়াতাড়ি দেশে ফিরে আসেন, আপনারা সেই ব্যবস্থা করেন।

শিশুটির এই আকুতি এখন পরিবারের গণ্ডি ছাড়িয়ে মানবিক আবেদন হয়ে উঠেছে। যে বাবা সন্তানদের মুখে হাসি ফোটাতে হাজার মাইল দূরে থেকে পরিশ্রম করতেন, সেই বাবার মুখটি শেষবারের মতো দেখার অপেক্ষায় মাওয়া।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ জানান, প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগসহ সহযোগিতার উদ্যোগ নেয়া হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com