সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

“বাংলাদেশতো পাকিস্তানরে ভৈরা দিসে মামা” শান্তকে উদ্দেশ্য করে খোলা চিঠি

প্রথম সমাচার ডেস্ক ১৩ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

পাকিস্তান সিরিজ জেতার পর ক্রিকেটপ্রেমী জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ‘কিটো ভাই’ নামের পেইজ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে উদ্দেশ্য করে নিজের ভেরিফাইড পেইজে খোলা চিঠি।

তিনি লিখেন—

❝Dear Captain,

Nazmul Hossain Shanto ,

আমি জানিনা আমার এই খোলা চিঠি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি পর্যন্ত পৌঁছবে কিনা। তবে বিশ্বাস করি, হয়তো বা কিছু টা সুপরিচিতির মাধ্যমে আপনার পর্যন্ত পৌঁছাতে পারি।

এই দেশের প্রত্যেকটা মানুষের মতন, হাজারো গালাগালি করা সত্ত্বেও, খেলা না দেখার কথা বলেও, আজকেও প্রায় ৭-৮ বার গুগল ক্রোম খুলে খুলে আপনাদের স্কোরবোর্ড দেখেছি, নাহিদ রানার করা রেজওয়ান কে আউট, কিংবা খেলে শেষে মুশফিকুর রহিম এর উল্লাস এর ভিডিও, না জানি কত পেজ থেকে দেখে নিয়েছি।

আমি জানি, এই কথা গুলি খুবই সাধারণ, বার বার ই আপনাদের শুনতে হয়। আমি একজন সেই মানুষ যে হাজার বার আপনাদের এসে গালি দিয়েছি। কোনও না কোনও ভিডিও তে।

কিন্তু দিন শেষে, পারি না। আমরা বাঙালিরা সব কিছুতেই পরিবার পরিবার একটা ভাইব খুঁজে পাই। আপনারা কেউ ফাউল খেলা দিলে নিতে পারি না। আপনারা সিন্ডিকেট কোরাম ব্যবসা জুয়া রাজনীতি কোনও কিছু তে গিয়া আকাম করলে নিতে পারি না, আপনারা ভাই নীতি করলে নিতে পারি না।

কারণ, আপনারা হয়তো নিজেরাও জানেন না, কত কোটি মানুষের কত কোটি চোখের আশা নিয়ে আপনার আছেন। আপনারা যত যাই ই করেন না কেন, আমরা মানতে চাই না যে “মুস্তা ইজ নেভার কামিং ব্যাক” ।

আমরা বাঙালিরা সারাদিনই কোনও না কোন হতাশায় নিমজ্জিত। অর্থ সংকট, এই সংকট সেই সংকট, হামে শিশুদের মৃত্যু, এরকম নানান রকম নানান জটিলতায় আমরা যখন বিপর্যস্ত, তখন আপনাদের জয়, কিংবা বাংলাদেশ ফুটবল দলের জয়, আপনাদের কে উৎসব এর উপলক্ষ্য দেয়।

আজ সিএনজি মামা সাথে হাসতে হাসতে এই গল্পই হচ্ছিল যে “বাংলাদেশ তো ভৈররা দিসে পাকিস্তান রে মামা”, এই আবেগ টা আপনারে রেকর্ড করে দিতে পারলে ভালো হইত।

আমরা বাংলাদেশ দল কে নিয়া দুর্বার আনন্দ করতে চাই, উন্মাদ উন্মত্ত হয়ে রাস্তায় নামতে চাই ঢোল নিয়া। বিশ্বাস করেন আপনাদের ফিটনেসটা একটু দেখেন, নাহিদ রানা কে নিয়া আজকে বিশ্ব ঈর্ষান্বিত।

আমরা চাই এই ঈর্ষা হোক সবাই কে নিয়ে। আমরা এমন পরিশ্রমী আপনাদের দেখতে চাই। আমাদের দেশটায় ঝাঁকে ঝাঁকে মেধা আছে। আপনারা সব কোরামনীতি কে পাশ কাটাইয়া আমাদের উপলক্ষ্য দেন।

এই দেশের মানুষ আপনাদের কে অভিমানী ভালোবাসা দিয়ে সিক্ত করে। বার বার। এই কথা আপনি জানেন। আপনারা সবাই জানেন। আমরা কেবল আপনাদের থেকে দায়িত্বশীলতা, পরিশ্রম আর সেই passion টা আশা করি যা আজ পুরো খেলায় ছিল।

আপনাকে কথা গুলি বলা কারণ আমি বিশ্বাস করি, আপনার মধ্যে সেই অধিনায়কোচিত গুণাবলি আছে, যে স্পিরিট ছড়িয়ে দেয়। আপনি সেটা পারবেন।

আমি জানি না, আমার এই কথা গুলি ঠিক কত টুকু আপনি ধারণ করতে পারবেন। কিন্তু, একজন ক্রিকেট প্রেমী নগণ্য নাগরিক হিসেবে, এই অধিকার এ আপনাকে অনুযোগ করলাম।

বাংলাদেশ এর আজকের জয়, যেন সামনে আরও হাজার জয় এর বন্দরে নিয়ে যায়, এই প্রত্যাশায়, একজন উপলক্ষ্য প্রত্যাশী বাংলাদেশী।❞

সূত্র: কিটো ভাইয় পেইজ থেকে

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...