ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসি নিজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনড় অবস্থান ব্যক্ত করেছেন। সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের সংলাপে বসার প্রশ্নই ওঠে না। তার মতে, আলোচনার সব পথ এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
আরাঘচি অভিযোগ করেছেন যে, ইরান যখন কূটনৈতিক সমাধান খুঁজছিল এবং জেনেভায় আলোচনার টেবিলে ছিল, ঠিক সেই মুহূর্তেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে। একে তিনি চরম বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করে বলেন যে, আমেরিকার ওপর ইরানের আর কোনো ন্যূনতম আস্থা অবশিষ্ট নেই। বিশ্বাসভঙ্গের এই ঘটনার পর কূটনীতির আর কোনো জায়গা নেই বলে তিনি মনে করেন।
তিনি আরও জানিয়েছেন যে, ইরান কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি এবং দেওয়ার কোনো পরিকল্পনাও তাদের নেই। বরং যেকোনো ধরনের স্থল আক্রমণ বা সামরিক পরিস্থিতি মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত। আন্তর্জাতিক জলসীমায় ইরানি জাহাজে হামলা এবং ইরানের ভেতরে আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে এবং তীব্র অনুশোচনা করতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। সামগ্রিকভাবে, ইরানের বর্তমান অবস্থান হলো যেকোনো আগ্রাসনের কঠোর সামরিক জবাব দেওয়া এবং সব ধরনের কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন রাখা।
