লালমনিরহাটে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপনের সই করা এক নোটিশে তাকে শোকজ করা হয়।
নোটিশে বলা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর লালমনিরহাট জেলা বিএনপির মতবিনিময় সভায় শামসুজ্জামান সবুজের উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে জেলা বিএনপির স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তার অশালীন বক্তব্য দলীয় শৃঙ্খলা ও শালীনতার পরিপন্থি বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এছাড়া এ ধরনের কর্মকাণ্ড তৃণমূলের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ইন্ধন জোগায় বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।
জেলা বিএনপি জানায়, এর আগেও গত ১৭ মার্চ একই ধরনের দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণের অভিযোগে শামসুজ্জামান সবুজকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও তিনি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকেননি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, হেনস্তামূলক ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপির কাছে লিখিতভাবে জানাতে হবে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন (বাবুল) এবং লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য রাজীব প্রধান উপস্থিত ছিলেন।
সভা চলাকালে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী আহত হন বলে জানা গেছে।
আহতদের মধ্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আখেরুজ্জামান স্বাধীন লালমনিরহাট সদর হাসপাতালে এবং আদিতমারীর পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হামিদুর রহমান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। অন্য আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি মো. রোকন উদ্দীন (বাবুল) বলেন, ‘সভায় দুই মন্ত্রীর উপস্থিতিতে তার বিরুদ্ধে আদিতমারী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সালেকুজ্জামান প্রামাণিক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আমিনুল ইসলাম উদ্দেশ্যমূলকভাবে বক্তব্য দেন।’
তিনি বলেন, ‘তাদের বক্তব্যকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হট্টগোলের সৃষ্টি হয় এবং তার সমর্থকদের কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।’
এদিকে হাতাহাতির ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুজ্জামান সবুজকে শোকজ করেছে জেলা বিএনপি। ঘটনার সামগ্রিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
শু

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন
মৃত্যুর সাড়ে ৭ মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামি আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালী
গাজীপুরে শ্রমিক সেজে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার