শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

শামীম ওসমান বলেছিলেন, ‘মার মার’

Icon প্রথম সমাচার ডেস্ক

সাক্ষী জবানবন্দিতে গুলি করার ঘটনায় জড়িত হিসেবে শামীম ওসমান, শাহ নিজাম, অয়ন ওসমান, তানভীর মোহাম্মদ টিটু, ভিকি, আজমেরী ওসমান, সাংবাদিক রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান শুভ, শ্রমিক লীগ নেতা কাওছার আহমেদ পলাশ, শ্রমিক লীগ নেতা সবুজ শিকদার ও শ্রমিক লীগের সদস্য সবুজের নাম উল্লেখ করেন।

‘শামীম ওসমান বলছিলেন, মার মার’

২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা সম্পর্কে মাহমুদ হোসেন বলেন, ‘আমরা একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করি। ওই দিন দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে কালীবাজার হয়ে কুমুদিনীর দিকে যাচ্ছিলাম। তখন বিটিভির একজন সাংবাদিক হেলাল আমাদের বলেন, তোমরা ওই দিকে যেও না। ওই দিকে শামীম ওসমান দলবলসহ অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছেন।’

তিনি বলেন, ‘তখন আমরা কুমুদিনীর সামনে অবস্থান করি। শামীম ওসমানের দলবল তার বাড়ির দিকে ঢোকে। এরপর আমরা মিশনপাড়ার মোড়ে জমায়েত হই। সেখানে প্রতিবাদ মিছিল করে চাষাঢ়ার দিকে যাই। আমরা মিছিল নিয়ে সামনে এগিয়ে গেলে পেছন থেকে শামীম ওসমানের লোকজন আমাদের একজন কর্মী বদিউজ্জামানকে ধরে নিয়ে যায়।’

সাক্ষী বলেন, ‘বদিউজ্জামানকে শহীদ মিনার মোড়ে নিয়ে লোহার রড, পাইপ ও গজারি গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। তখন আমরা বদিউজ্জামানকে উদ্ধার করতে যাই। শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছেন, “মার মার”। তার কথায় বদিউজ্জামানকে পেটাচ্ছিলেন সবুজ শিকদার, রিয়াদ, শুভ, শফিক, অয়ন ওসমান, আজমেরী ওসমান, রুস্তম, তানভীর মোহাম্মদ টিটু ও চুন্নু মাস্টারসহ আরও অনেকে।’

তিনি আরও বলেন, ‘কবির নামের একজন আমার মোবাইল ফোন নিয়ে যায়। আমি সেখানে যাওয়ার পর আসামিরা আমাকেও এলোপাতাড়ি মারধর করে। এতে আমার মাথা ফেটে যায়। মাথায় সেলাই দিতে হয়েছে।’

মাহমুদ হোসেনের ভাষ্য, একপর্যায়ে আন্দোলনকারীদের সংখ্যা বেড়ে গেলে শামীম ওসমানের লোকজন পিছু হটে তার বাড়ির দিকে চলে যায়। পরে বিভিন্ন বাধা উপেক্ষা করে বদিউজ্জামানকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com