শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

পরবর্তীকালে এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল আদালতে একটি মামলা দায়ের করেন। এতে পুলিশ কর্মকর্তা, সংবাদকর্মী এবং আওয়ামী লীগ নেতা-কর্মীসহ ১০০ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫শ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। গ্রেপ্তারকৃত ফালু ওই মামলারই এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অন্ধ হওয়া হিমেলের মায়ের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ফালুকে গ্রেপ্তার করে দুপুরে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর পর আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com