শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম: অনুমোদন ভারতের

Icon প্রথম সমাচার ডেস্ক

দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম-এর নিয়োগ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ভারত সরকার।

আজ মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পক্ষ থেকে সম্মতিপত্র বা ‘অ্যাগ্রিমেন্ট’ এসে পৌঁছায়। এর মধ্য দিয়ে তার নিয়োগ নিয়ে চলা যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটল।

আরও পড়ুন:দিবসীকরণ

তিনি বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য, রিয়াজ হামিদুল্লাহকে এর আগে জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে পদায়ন করা হয়েছে।

১৯৯৫ ব্যাচের বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা আসাদ আলম সিয়াম গত বছরের জুনে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পূর্বে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com