‘তিক্ত অভিজ্ঞতার’ পর যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো আলোচনা বা সমঝোতা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি পিবিএস নিউজকে (PBS News) বলেছেন যে, পূর্ববর্তী পরমাণু আলোচনার সময় “অত্যন্ত তিক্ত অভিজ্ঞতার” পর যুক্তরাষ্ট্রের সাথে কথা বলা বা সমঝোতা করা এখন আর তাদের আলোচ্যসূচিতে (এজেন্ডা) নেই।
আরাঘচি বলেন, “তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের ওপর আক্রমণ করার কোনো উদ্দেশ্য তাদের নেই এবং তারা ইরানের পরমাণু ইস্যুটি শান্তিপূর্ণভাবে সমাধান করতে ও আলোচনার মাধ্যমে একটি পথ খুঁজে পেতে চেয়েছিল। তা সত্ত্বেও, তারা আমাদের ওপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয়।”
আরও পড়ুন:ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি চুক্তি ঠেকাতে সক্রিয় হতে পারে ইসরায়েল: সাবেক মার্কিন কর্মকর্তা
তিনি আরও যোগ করেন, “আমি মনে করি না যে আমেরিকানদের সাথে আবারও কথা বলার বিষয়টি আলোচনার টেবিলে আসবে।”
সূত্র: আল-জাজিরা
