সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিনুল ইসলাম উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, মোমিনুল ইসলাম পেশায় সিএনজি চালক ছিলেন। সকালে তিনি সরিষাকোল বাজারে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ বলেন, সকাল ৬টা ৩৭ মিনিটের সময় আমাদের কাছে খবর আসে সরিষাকোল বাজারে একটি দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি।
তিনি আরও বলেন, মোমিনুল ইসলাম সিএনজির মধ্যে বসে ছিলেন। এসময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংকটাপন্ন মঈন খান, চলছে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা; দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা
‘একজন মানুষ বিত্তবান নয়, তবে সমাজে গ্রহণযোগ্যতা আছে; এদের নির্বাচনে সুযোগ দেওয়া উচিত’
ওসমান হাদির বিয়ের ৬ বছরপূর্তিতে বোন মাসুমার স্মৃতিচারণ