এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকায় নাজমুল আলম বজলুর বসতঘরে কয়েকজন নেতাকর্মী সমবেত হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পর রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সেখানে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ভোর আনুমানিক ৪টা ৫ মিনিটে নাজমুল আলম বজলুকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে উপজেলা পর্যায়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার নাজমুল আলম বজলুকে জিজ্ঞাসাবাদে মামলার অপর আসামিদের নাম-ঠিকানা পাওয়া যায়। তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সচল করা এবং ঝটিকা মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়েছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার বর্তমান ওসি (তদন্ত) পলাশ সরকার বলেন, ‘গ্রেপ্তার আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান
আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন
মৃত্যুর সাড়ে ৭ মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামি আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালী