বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
চবি-বাঁশখালীয়ান সাবেক-বর্তমানের মিলনমেলা

বাঁশখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রথম সমাচার ডেস্ক ১১ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-তে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেবামূলক আঞ্চলিক সংগঠন বাঁশখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১০ মার্চ নগরীর একটি রেস্তোরাঁয় বিকাল ৪টা থেকে শুরু হওয়া আয়োজনটি হয়ে উঠে সাবেক-বর্তমান বাঁশখালী-চবিয়ানদের মিলনমেলা।

শত শত শিক্ষার্থীর উপস্থিততে এই গ্র্যান্ড ইফতার আয়োজনে বাঁশখালীর বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও সংগঠনের সাবেক দায়িত্বশীলরাও অংশগ্রহণ করেন।

​উক্ত আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর সিরাজ-উদ্দৌল্লাহ, চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক, ৪নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান আহমেদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রায়হান সোবাহান।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আ হ ম নোমান, জলদি আধুনিক হসপিটালের পরিচালক মোহাম্মদ শোয়াইবুর রহমান, সমাজসেবক ইমরুল কায়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নাফিস মিনহাজ, সাউথ এশিয়ান কলেজের প্রভাষক নেজাম উদ্দিন, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইমন সৈয়দ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জালাল সিদ্দিকী, সংগঠনের সাবেক রিজাউর রহমান সহ আরো অনেকে।

আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে অ্যাসোসিয়েশনের বর্তমান সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন এবং বাঁশখালীর নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

অনুষ্ঠানের শুরু থেকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিটি ব্যাচের ব্যাচ প্রতিনিধি এবং বিভিন্ন সময়ের দায়িত্ব পালন করা সাবেকরা বক্তব্য রাখেন রমিজ উদ্দিন, এনামুল হক, মারওয়ান, রাশেদ, শোয়াইব প্রমুখ।

​অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাঁশখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান সদস্য আশরাফুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবিদ শাহরিয়ার।

অ্যাসোসিয়েশনের সভাপতি ও চাকসুর শাহজালাল হল সংসদের জিএস মোহাম্মদ রায়হান চৌধুরী তাঁর সমাপনী বক্তব্যে এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য এবং সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিশেষে, দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...