বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

এইভাবে আমরা ডেপুটি স্পিকার নিতে চাইনি: গোলাম পরওয়ার

প্রথম সমাচার ডেস্ক ১১ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্তের আগে জামায়াত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নিয়োগ চায় না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা চলাকালে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার চূড়ান্ত করার প্রসঙ্গে বলেন, ‘এটা তো জুলাই চার্টারের সঙ্গে জড়িত। (অধিবেশন) শুরু হলে আমাদের সংসদ সদস্যরা কথা বলবেন। আমাদের বিরোধীদলীয় নেতা আছেন।’

তিনি বলেন, ‘অধিবেশন শুরু হবে, জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। তারপর বিরোধীদলীয় নেতারা সিদ্ধান্ত নেবেন।’

বিরোধী দল নাকচ করেছে কি না জানতে চাইলে পরওয়ার বলেন, ‘নাকচ করেছি বলতে হবে, এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি। এটা সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে।’

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...