ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেছেন, বিনপির লোকজন চাঁদা চাইতে নয়, বিএনপির লোকজন দখলকৃত বাড়ি উদ্ধার করতে গিয়েছিল। দয়া করে আপনারা বিএনপিকে ভুল বুঝবেন না।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
পোস্টে জুমা লেখেন, সালমান মুক্তাদিরের কাছে চাঁদা চায়নি। আওয়ামী বাড়িওয়ালার কাছে চেয়েছে। দখলকৃত বাড়ি বিএনপির লোকজন উদ্ধার করতে গিয়েছিল।
দয়া করে আপনারা বিএনপিকে ভুল বুঝবেন না।
এর আগে, ফেসবুকে এক লাইভে এসে অভিনেতা সালমান মুক্তাদির দাবি করেন-বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় তার স্টুডিওতে হামলা চালানো হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্টুডিওটির এক কর্মকর্তা দাবি করেন, রাত সাড়ে ১০টার দিকে প্রায় এক থেকে দেড়শ লোক হঠাৎ সেখানে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ করেন তিনি।
পরিস্থিতি ভয়াবহ দেখে স্টুডিওতে থাকা কর্মকর্তারা টয়লেটে গিয়ে আত্মগোপন করেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা সেখানে গিয়েও অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। পাশাপাশি স্টুডিওতে থাকা বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতিও নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন
মৃত্যুর সাড়ে ৭ মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামি আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালী
গাজীপুরে শ্রমিক সেজে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার