শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

Icon প্রথম সমাচার ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিনজনকে বিএসএফের বাংলাদেশে পুশ ইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ভোররাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন চুয়াডাঙ্গা জীবননগর মাধবপুর সীমান্তে বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন:দিবসীকরণ

​বিজিবি জানায়, মাধবপুর সীমান্ত পিলার ৭০/২ আর এর কাছে থাকা গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা ওই পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিওপির বিজিবির টহলদলের নজরে এলে তারা বাংলাদেশে প্রবেশের মুখে বাধা দেয়।

​৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির বাধার মুখে বিএসএফের তিনজনকে পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছেন।

বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে ১৯৪ বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com