হাসপাতালে পৌঁছানোর পরপরই জরুরি বিভাগের চিকিৎসকেরা কালবিলম্ব না করে মরিয়মকে প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রয়োগসহ নিবিড় চিকিৎসা কার্যক্রম শুরু করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল হক বলেন, ‘সাপে কাটার পর ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে নিয়ে আসায় শিশুটিকে দ্রুত অ্যান্টিভেনম দেওয়া সম্ভব হয়েছে। সময়মতো চিকিৎসার কারণে তার প্রাণরক্ষা করা গেছে।’ বর্তমানে শিশু মরিয়ম আশঙ্কামুক্ত হলেও তাকে আগামী ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন:দিবসীকরণ

দিবসীকরণ
সোনারগাঁয়ে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু