বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Logo
×

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই ঘিরে বিক্রয়কর্মীদের হয়রানি, ইউপিএলের প্রতিবাদ

Icon প্রথম সমাচার ডেস্ক

ইউপিএল বলেছে, কোনো ফৌজদারি অপরাধে উসকানি নেই—এমন বইয়ের প্রকাশনা ও বিপণনে হস্তক্ষেপ জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিকাশের জন্য ক্ষতিকর। এর আগে আইন অনুযায়ী নিষিদ্ধ না করেই আদর্শ প্রকাশনীর তিনটি বই নিয়ে বইমেলায় তাদের স্টল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেও একই পেশাদার অবস্থান থেকে ইউপিএল প্রতিবাদ করেছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রকাশনা প্রতিষ্ঠানটি মনে করে, রাষ্ট্র ও সমাজের বিকাশের স্বার্থে সরকার ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব মুক্তচিন্তা ও বিদ্যায়তনিক স্বাধীনতার পরিসরে হস্তক্ষেপ থেকে বিরত থাকা এবং এ ধরনের হস্তক্ষেপ প্রতিহত করা।

বিবৃতিতে আরও বলা হয়, প্রকাশনার মতো জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ মাধ্যম আইনসম্মত নয়—এমন চাপ বা হুমকির মুখে থাকলে দেশের সামগ্রিক সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হবে। এ পরিস্থিতিতে লেখক, পাঠক, শিক্ষক, সাংবাদিক, সহপ্রকাশক, গণতান্ত্রিক আকাঙ্ক্ষাসম্পন্ন রাজনৈতিক নেতারা, সরকারের বিবেচক অংশ এবং শুভবুদ্ধিসম্পন্ন মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছে ইউপিএল।

একই সঙ্গে প্রকাশনা শিল্পে ‘গুণ্ডামির রাজত্ব’ প্রতিষ্ঠার ঝুঁকি সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এ ধরনের অবৈধ তৎপরতা রাষ্ট্র, সমাজ ও জ্ঞানচর্চার স্বার্থে কঠোরভাবে দমনের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com