এরই ধারাবাহিকতায় বুধবার সকালে জেলা পরিষদের সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়ে জায়গাটি পরিমাপ ও সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ সময় জেলা পরিষদের জায়গা দখলমুক্ত এবং সরকারি সম্পত্তি সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রশাসক।
আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, ‘জেলা পরিষদের কোনো জায়গা অবৈধভাবে দখল করে রাখার সুযোগ নেই। সরকারি সম্পত্তি রক্ষায় নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন ও জনস্বার্থের কাজে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ দখল মেনে নেওয়া হবে না।’
তিনি আরও বলেন, জেলা পরিষদের অধীনস্থ জায়গাগুলো পর্যায়ক্রমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে নানা জটিলতা ছিল। জেলা পরিষদ কর্তৃপক্ষের উদ্যোগে জায়গাটি উদ্ধারের কার্যক্রম শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে অবৈধ দখলের বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু
ব্রাজিলকে হারিয়ে দিলো জাপান, লাল কার্ড দেখলেন রাফিনহা
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার