শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবেনা মন্তব্য করা ওসি রাকিবুল রিমান্ড শেষে কারাগারে

Icon প্রথম সমাচার ডেস্ক

রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বুধবার এ আদেশ দেন।

এর আগে রিমান্ড শেষে রাকিবুল হাসানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক জেহাদ হোসেন।

প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান বলেন, “আসামির পক্ষে জামিন আবেদন ছিল না।”

রাষ্ট্রদ্রোহ মামলায় গত বৃহস্পতিবার রাকিবুল হাসানের পাঁচদিন এবং সোমবার দুই দিনের রিমান্ড দেয় আদালত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের নামে একটি অডিও ভাইরাল হয়। সেই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাসহ নানা বিষয়ে এক ব্যক্তিকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমালোচনা করতে শোনা যায়।

যদিও ছড়িয়ে পড়া অডিওটির কণ্ঠ ওসি রাকিবুলের কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অডিও ছড়িয়ে পড়লে সমালোচনার জেরে ওসি রাকিবুলকে প্রত্যাহার করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। এরপর কমিটির সদস্যরা তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তার বিরুদ্ধে একই থানার পরিদর্শক সুব্রত দেবনাথ মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com