খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ জানান, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই অসাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পেছনে যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
আরও পড়ুন:দিবসীকরণ
পুলিশ জানায়, অপরাধীদের গ্রেপ্তারে ইতোমধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল। একই সঙ্গে এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে মন্দির এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

দিবসীকরণ
সোনারগাঁয়ে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু