শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব, ২ কর্মকর্তা বরখাস্ত

Icon প্রথম সমাচার ডেস্ক

পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক বিলম্বের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৩৮ ঢাকায় আসে। ফ্লাইটটির সম্মানিত ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে অনাকাঙ্ক্ষিত সাময়িক বিলম্বের ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণেই ব্যাগেজ বেল্টে নির্ধারিত সময়ে পানি পৌঁছাতে দেরি হয়। সেবার মান রক্ষা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর নির্দেশনায় বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

ঘটনা জানার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত ওমরাহ যাত্রীদের জমজমের পানি বিতরণের উদ্যোগ নেয়। পরবর্তীতে অপর কন্টেইনারটি দ্রুত শনাক্ত করে যাত্রীদের মাঝে পানি সরবরাহ নিশ্চিত করা হয়।

মহিউদ্দিন আহমেদ জানান, বিমান কর্তৃপক্ষ যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য অভ্যন্তরীণ তদারকি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এর আগে, বিড়ম্বনার শিকার যাত্রীরা বিমানের মহাব্যবস্থাপক বরাবার লিখিত অভিযোগ জানান। অভিযোগকারীদের মধ্যে কয়েকজন সংসদ সদস্যও রয়েছেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com