নিজস্ব প্রতিবেদক:
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আজ রোববার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স যোগে তিনি ঢাকা ত্যাগ করবেন।
তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে ভর্তি করা হবে। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
পিএস
