এদিকে ইসমাইল হোসেনকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা থানার সামনে এসে ভিড় জমান এবং সহকর্মীকে ছাড়িয়ে নিতে নানা স্লোগান দিতে থাকেন।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. কমল কদর বলেন, ‘গাড়ি রাখার বিষয়কে কেন্দ্র করে একে অপরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ বলেন, আমাকে কে চিনেন? এমন বাক্য ব্যবহার করায় ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা এ ঘটনা ঘটিয়েছেন। তাছাড়া একটা ছোট বিষয়কে কেন্দ্র করে একজন নেতাকে এভাবে থানা হাজতে আটকে রাখা ঠিক নয়।’
সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মহিনুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো: ইসলামী ফ্রন্টের নেতা
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা মোজাম্মেল বহিষ্কার
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম