শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

ইমুতে পরিচয় তারপর প্রেম ও বিয়ে, ১০ মাসের সন্তানসহ বাড়িতে গিয়ে শুনলেন তালাক দিয়েছেন স্বামী

Icon প্রথম সমাচার ডেস্ক

সম্প্রতি সুমনের সঙ্গে সাথীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তিনি জানতে পারেন, তার স্বামী অন্যত্র বিয়ে করেছেন। এ অবস্থায় গত ৩০ সেপ্টেম্বর শিশুকন্যাকে নিয়ে কেন্দুয়া থানায় যান সাথী। সেখানে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন ১ অক্টোবর থানা পুলিশের সহায়তায় সুমনের বাড়িতে যান। তবে সেখানে গিয়ে তার দেখা পাননি।

সাথীর দাবি, স্বামীর বাড়িতে গিয়ে তিনি জানতে পারেন, গত ২৩ সেপ্টেম্বর মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৭(১) ধারা উল্লেখ করে তাকে তালাকের নোটিশ পাঠিয়েছেন সুমন। নোটিশে ৯০ দিন পর তালাক কার্যকর হওয়ার কথা উল্লেখ রয়েছে। এর একটি অনুলিপি গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডে সাথীর ঠিকানাতেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:দিবসীকরণ

সাথী বলেন, আমি গাজীপুরে থেকে বেসরকারি চাকরি করতাম। বিয়ের পর আমরা সেখানেই থাকতাম। আমি সংসার করতে চাই। আমার সন্তানকে নিয়ে স্বামীর সংসারে থাকতে চাই। সুমন অন্য কোথাও বিয়ে করে থাকলেও আমি তাকে স্বামী হিসেবে মেনে নিতে প্রস্তুত। আমি আমার সংসারটা টিকিয়ে রাখতে চাই।

এ বিষয়ে জানতে সুমন মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সুমনের বাবা মোহাম্মদ হাদীস মিয়া বলেন, ছেলের আগের বিয়ের বিষয়ে আমি কিছুই জানতাম না। বিষয়টি আগে জানলে ছেলেকে দ্বিতীয় বিয়ে করাতাম না।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ওই নারী থানায় এসেছিলেন। বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হলে ভুক্তভোগী নারীকে আইনগত সহায়তা দেওয়া হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com