অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হওয়া “গ্লোবাল ফ্রড সামিট-২০২৬” এর উদ্বোধনী অধিবেশনে আজ অংশগ্রহণ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বজুড়ে জালিয়াতি ও আর্থিক অপরাধ মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থেকে তিনি সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের অবস্থান ও বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ভিয়েনায় আয়োজিত এই উচ্চপর্যায়ের সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন, যেখানে জালিয়াতি প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ও কৌশল বিনিময়ের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
পিএস
