বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আজ তাঁর ১০৬তম জন্মবার্ষিকী, যা বাংলাদেশে জাতীয় শিশু দিবস হিসেবেও পরিচিত।
ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত পরোপকারী এবং সাহসী চরিত্রের অধিকারী। বাঙালির অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং নেতৃত্বের মাধ্যমে তিনি আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন ১৯৭১ সালে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা এবং দেশপ্রেম বিশ্বজুড়ে প্রশংসিত।
বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার নিয়ে প্রতি বছর এই দিনটি বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় উদ্যাপন করা হতো আওয়ামী লীগ সরকারের আমলে। ৫ আগস্টের পর দিনটি অনেকটা উদযাপন হয় না বললেই চলে।
পরিবর্তিত এই সময়ে তাই নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন সংগ্রাম সম্পর্কে অবগত করা একপ্রকার চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে বলা চলে।
