শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

বালুভর্তি ট্রাকের ভিতর থেকে বিদেশি ব্র্যান্ডের বিপুল মদসহ গ্রেফতার ২

Icon প্রথম সমাচার ডেস্ক

সীমান্তবর্তী সিলেট জেলার কোম্পানীগঞ্জ হতে বালুভর্তি ট্রাকের ভিতর থেকে বিদেশি ব্র্যান্ডের বিপুল মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের উপজেলা গেইট থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে চেকপোস্ট বসিয়ে সন্দেহমূলক বালুভর্তি ট্রাকের ভিতর থেকে অভিনব কায়দায় পাচারকালে ৭১ বস্তায় বন্ধী অবস্থায় ২৪৮১ বোতল বিদেশী ব্রান্ডের মাদক আটক করেন।যার নাম্বার-ঢাকা মেট্রো-ন-১৩-৭৬৩৪।
এসময় ট্রাক চালক মোঃ কামরুল ইসলাম(৩০), পিতা-মোঃ কামাল মিয়া, সাং-কুতুবপুর(নান্দালপুর), থানা-নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ ও তার সহকারী মোঃ রুহুল আমিন (৩০), পিতা-আব্দুস সাত্তার, সাং-জালকুড়ি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-, নারায়ণগঞ্জ। এসময় তাদের জিজ্ঞাসাবাদে উক্ত মাদক পাচারের কথা তারা স্বীকার করে।

আটককৃত মাদকদ্রব্যের বাজারমূল্য অনুমানিক ৬২,৮৭,০০০ টাকা। মাদকগুলো উদ্ধারপূর্বক আইনী প্রক্রিয়ায় জব্দ করা হয়। এসংক্রান্তে কোম্পানীগঞ্জ থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উছমান গনি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com