গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের ডাকা আন্তর্জাতিক দরপত্রে এ পর্যন্ত ১০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান দরপত্র ও তথ্য প্যাকেজ কিনেছে। আগামী ৩০ নভেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ সময়। পেট্রোবাংলার প্রত্যাশা, আগামী দুই মাসে আরও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবিলা ও নিজস্ব গ্যাস উৎপাদন বাড়াতে ২০৩০ সালের মধ্যে স্থলভাগে ১৫০টি গ্যাসকূপ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৩২টি কূপের ড্রিলিং ও ওয়ার্কওভার শেষ হয়েছে। এসব কূপ থেকে ২৮৫ দশমিক ৮ এমএমসিএফডি গ্যাস পাওয়া গেছে।
বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ মুহূর্তে রুফটপ সোলার স্থাপন দ্রুত সমাধানের অন্যতম উপায়। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বাসভবন, জাতীয় সংসদ ভবন, সরকারি স্থানীয় প্রতিষ্ঠান, হাসপাতাল ও হাটবাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ শুরু হয়েছে। বড় শিল্পকারখানাতেও সৌর প্যানেল বসানো হচ্ছে। গ্রাহকের বাড়ির সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ বিক্রির সুযোগও দেওয়া হয়েছে। এদিকে চারটি দেশের সঙ্গে বাংলাদেশের আটটি এলএনজি আমদানি চুক্তি রয়েছে। এ বছর ১০৩টি কার্গো আসার কথা থাকলেও প্রথম নয় মাসে এসেছে মাত্র ২১টি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অধিকাংশ কার্গো না আসায় স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হয়েছে।

পীরগঞ্জে আলুর বাজারে ধস, উৎপাদন খরচের অর্ধেক দামও মিলছে না
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
বিগত সময়ে দেশের চিকিৎসকরা রাজনীতির স্বীকার হয়েছেন: মির্জা আব্বাস