প্রথম আধঘণ্টায় গোল না এলেও আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্রেই ছিলেন লিওনেল মেসি। ২৩ মিনিটে দে পলের ক্রসে অল্পের জন্য বল ছুঁতে পারেননি তিনি, ২৫ মিনিটে তাঁর শট ঠেকান মার্সেল দানজিনু। এর আগে ১০ মিনিটে খেলা থামিয়ে মেসিকে দাঁড়িয়ে অভিবাদন জানায় পুরো মনুমেন্টাল। সুযোগ পেয়েছিল বেনিনও, ১৮ মিনিটে জুনিয়র ওলাইতানের শট অল্পের জন্য বাইরে যায়।
সরাসরি আপডেট ০৭ অক্টোবর ২০২৬, ০৬: ০৮ এএম আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্রে মেসি প্রথম আধঘণ্টায় গোল না এলেও আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্রেই ছিলেন লিওনেল মেসি। ২৩ মিনিটে দে পলের ক্রসে অল্পের জন্য বল ছুঁতে পারেননি তিনি, ২৫ মিনিটে তাঁর শট ঠেকান মার্সেল দানজিনু। এর আগে ১০ মিনিটে খেলা থামিয়ে মেসিকে দাঁড়িয়ে অভিবাদন জানায় পুরো মনুমেন্টাল। সুযোগ পেয়েছিল বেনিনও, ১৮ মিনিটে জুনিয়র ওলাইতানের শট অল্পের জন্য বাইরে যায়।
শুরু থেকেই বেনিনের ওপর চাপ তৈরি করেছে আর্জেন্টিনা। প্রথম ছয় মিনিটে একাধিক কর্নার আদায়ের পাশাপাশি গোলের সুযোগও বানিয়েছে স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটে লিওনেল মেসি ও এনসো ফার্নান্দেসের দুটি শটই ঠেকিয়ে দেন বেনিন গোলকিপার মার্সেল দানজিনু। এর আগে বেনিনের তোসিন আইয়েগুনের একটি প্রচেষ্টা আটকে দেন ক্রিস্তিয়ান রোমেরো।
সরাসরি আপডেট ০৭ অক্টোবর ২০২৬, ০৫: ৪১ এএম শুরুতেই আর্জেন্টিনার চাপ শুরু থেকেই বেনিনের ওপর চাপ তৈরি করেছে আর্জেন্টিনা। প্রথম ছয় মিনিটে একাধিক কর্নার আদায়ের পাশাপাশি গোলের সুযোগও বানিয়েছে স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটে লিওনেল মেসি ও এনসো ফার্নান্দেসের দুটি শটই ঠেকিয়ে দেন বেনিন গোলকিপার মার্সেল দানজিনু। এর আগে বেনিনের তোসিন আইয়েগুনের একটি প্রচেষ্টা আটকে দেন ক্রিস্তিয়ান রোমেরো।
মনুমেন্টালে বল গড়িয়েছে। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেছেন লিওনেল মেসি।
নির্ধারিত সময়ের কিছুটা পর শুরু হয়েছে ম্যাচটি। রেফারির দায়িত্বে আছেন চিলির ফের্নান্দো বেহার দিয়াস।
আর্জেন্টিনা ০-০ বেনিন
সরাসরি আপডেট ০৭ অক্টোবর ২০২৬, ০৫: ৩৩ এএম শুরু হলো মেসির বিদায়ী ম্যাচ মনুমেন্টালে বল গড়িয়েছে। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেছেন লিওনেল মেসি।
নির্ধারিত সময়ের কিছুটা পর শুরু হয়েছে ম্যাচটি। রেফারির দায়িত্বে আছেন চিলির ফের্নান্দো বেহার দিয়াস।
আর্জেন্টিনা ০-০ বেনিন
রিভার প্লেটের সদস্যপদ পেলেন মেসি।
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে নামার আগে আরও একটি বিশেষ সম্মান পেলেন লিওনেল মেসি। তাকে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটের সম্মানসূচক সদস্য করা হয়েছে।
রিভার প্লেট সভাপতি স্তেফানো দি কার্লো মেসির হাতে তুলে দেন সম্মানসূচক সদস্যপদ কার্ড, একটি স্মারক ফলক এবং বিশেষ জার্সি।
বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচের ঠিক আগে মনুমেন্তালে এই সম্মান পেলেন আর্জেন্টাইন অধিনায়ক।
সরাসরি আপডেট ০৭ অক্টোবর ২০২৬, ০৪: ৫৮ এএম বিদায়ের আগে রিভার প্লেটের সম্মান পেলেন মেসি রিভার প্লেটের সদস্যপদ পেলেন মেসি।
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে নামার আগে আরও একটি বিশেষ সম্মান পেলেন লিওনেল মেসি। তাকে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটের সম্মানসূচক সদস্য করা হয়েছে।
রিভার প্লেট সভাপতি স্তেফানো দি কার্লো মেসির হাতে তুলে দেন সম্মানসূচক সদস্যপদ কার্ড, একটি স্মারক ফলক এবং বিশেষ জার্সি।
বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচের ঠিক আগে মনুমেন্তালে এই সম্মান পেলেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিদায়ী ম্যাচে অভিজ্ঞদের নিয়েই দল সাজিয়েছেন লিওনেল স্কালোনি। আক্রমণে লিওনেল মেসির সঙ্গে শুরু করছেন লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।
মাঝমাঠে রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে আছেন নিকোলাস ওতামেন্দি। গোলপোস্টে এমিলিয়ানো মার্তিনেজ।
আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তিনেজ; আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ।
সরাসরি আপডেট ০৭ অক্টোবর ২০২৬, ০৪: ৪৮ এএম মেসির বিদায়ী ম্যাচের একাদশ ঘোষণা বিদায়ী ম্যাচে অভিজ্ঞদের নিয়েই দল সাজিয়েছেন লিওনেল স্কালোনি। আক্রমণে লিওনেল মেসির সঙ্গে শুরু করছেন লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।
মাঝমাঠে রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে আছেন নিকোলাস ওতামেন্দি। গোলপোস্টে এমিলিয়ানো মার্তিনেজ।
আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তিনেজ; আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ।
স্বাগতম আর্জেন্টিনা-বেনিন ম্যাচের লাইভ ব্লগে।
আজকের রাতটা আর্জেন্টিনার জন্য আর দশটা ম্যাচের মতো নয়। দুই দশকের বেশি সময় ধরে আকাশি-সাদা জার্সির সবচেয়ে পরিচিত মুখ হয়ে থাকা লিওনেল মেসি আজ শেষবারের মতো নামছেন জাতীয় দলের হয়ে।
বুয়েনস এইরেসের মনুমেন্তালে প্রতিপক্ষ বেনিন। তবে স্কোরলাইন ছাপিয়ে সব আলো থাকবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটির দিকে। ২০০৫ সালে শুরু হওয়া আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০৮তম এবং শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি। আগের ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি।
বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের পর আজ শেষ হচ্ছে আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ অধ্যায়।
বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ম্যাচ। তার আগে থেকে শেষ বাঁশি এবং বিদায়ী আয়োজন পর্যন্ত সব গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকছে এই লাইভ ব্লগে।
সরাসরি আপডেট ০৭ অক্টোবর ২০২৬, ০৪: ৪৮ এএম স্বাগতম স্বাগতম আর্জেন্টিনা-বেনিন ম্যাচের লাইভ ব্লগে।
আজকের রাতটা আর্জেন্টিনার জন্য আর দশটা ম্যাচের মতো নয়। দুই দশকের বেশি সময় ধরে আকাশি-সাদা জার্সির সবচেয়ে পরিচিত মুখ হয়ে থাকা লিওনেল মেসি আজ শেষবারের মতো নামছেন জাতীয় দলের হয়ে।
বুয়েনস এইরেসের মনুমেন্তালে প্রতিপক্ষ বেনিন। তবে স্কোরলাইন ছাপিয়ে সব আলো থাকবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটির দিকে। ২০০৫ সালে শুরু হওয়া আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০৮তম এবং শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি। আগের ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি।
বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের পর আজ শেষ হচ্ছে আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ অধ্যায়।
বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ম্যাচ। তার আগে থেকে শেষ বাঁশি এবং বিদায়ী আয়োজন পর্যন্ত সব গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকছে এই লাইভ ব্লগে।

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক
শুরুর ঝলক শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না সাকিব, শিরোপা হাতছাড়া