বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ইসরায়েলি বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম সমাচার ডেস্ক ১৯ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এ সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিমানবন্দরে থাকা তিনটি ব্যক্তিগত বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

ইসরায়েল এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, তেলআবিবের নিকটবর্তী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে তিনটি ব্যক্তিগত বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন ধরে এ বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি তেলআবিবের পূর্বে অবস্থিত রামাত গান শহরের একটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতির ফুটেজ দেখিয়েছে।

টাইমস অব ইসরায়েল পত্রিকা জরুরি পরিসেবাগুলোর বরাত দিয়ে জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র থেকে ছোড়া ক্লাস্টার বোমার আঘাতে মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে একটি হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পত্রিকাটি আরও জানিয়েছে, এই সর্বশেষ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...