শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ, যুবদল নেতা দিদার বহিষ্কার

Icon প্রথম সমাচার ডেস্ক

পেশিশক্তি প্রদর্শন করে হিরণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফাকে মারধর ও রক্তাক্ত করার অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) কেন্দ্রীয় যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দিদার দাড়িয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির যৌথ সিদ্ধান্তে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত দিদার দাড়িয়ার কোনো অপকর্মের দায়ভার দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িত কারও স্থান যুবদলে হতে পারে না। সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় যুবদলের নেওয়া এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দিদার দাড়িয়া বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ও মন্তব্য কেন্দ্র করে কিছু লোকের সঙ্গে আবু হানিফার হাতাহাতির ঘটনা ঘটে। প্রকৃত ঘটনা না জেনে এবং কোনো অনুসন্ধান ছাড়াই ভুল তথ্যের ভিত্তিতে আমার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com