২৩ অর্থবছরে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নতুন স্টেশন ভবন নির্মাণের কাজ শুরু হয়। ২০২৩-২৪ অর্থবছরে ভবনটির নির্মাণকাজ শেষ হয়। আধুনিক ভবন নির্মাণের পর স্থানীয়দের মধ্যে আশার সৃষ্টি হলেও স্টেশনটির স্বাভাবিক কার্যক্রম আর চালু হয়নি।
স্থানীয়দের প্রত্যাশা ছিল, নতুন ভবন নির্মাণের পর অন্তত লোকাল ট্রেনের যাত্রাবিরতি কার্যকর হবে। কিন্তু বাস্তবে এখন পর্যন্ত কোনো ট্রেন সাটিয়াজুরী স্টেশনে থামছে না।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ পথে চলাচলকারী লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কারণেই সাটিয়াজুরী স্টেশনে এখন কোনো ট্রেন থামানো যাচ্ছে না। চালক ও ইঞ্জিন সংকটের কারণে ২০১৯ সালে স্থানীয় ট্রেন সুরমা মেইলের চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকেই স্টেশনটির কার্যক্রম কার্যত থমকে আছে।
তাদের ভাষ্য, সাটিয়াজুরী মূলত ‘ডি’ শ্রেণির স্টেশন। প্রয়োজনীয় ইঞ্জিন ও আলাদা লুপ লাইন না থাকায় বর্তমানে অন্য ট্রেন সেখানে থামানোর প্রযুক্তিগত সুযোগও সীমিত।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহণ কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ বলেন, ইঞ্জিন স্বল্পতার কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। মূলত সুরমা মেইল বন্ধ হওয়ার পর থেকেই সাটিয়াজুরী স্টেশনে কোনো ট্রেন দাঁড়াচ্ছে না।ঢাকা বিভাগীয় প্রকৌশলী-২ আহসান হাবিব বলেন, এ পথে সর্বশেষ সুরমা মেইল চলাচল করত। সেটিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এ কারণেই মূলত স্টেশনটি বন্ধ। নতুন করে ট্রেন চলাচল শুরু হলে প্রয়োজন অনুযায়ী কর্মচারী ও জনবল পদায়ন করা হবে।
স্থানীয় বাসিন্দা কাজী সুজন বলেন, সাটিয়াজুরী স্টেশন পুরোদমে চালু হলে বাহুবল ও চুনারুঘাট উপজেলার কয়েক লাখ মানুষ স্বল্প খরচে ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সহজে পরিবহণ করা সম্ভব হবে। এতে এলাকার গ্রামীণ অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।
সাটিয়াজুরী ইউনিয়নের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর স্টেশনটি চালুর উদ্যোগ নেওয়ায় তাদের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়েছিল। নতুন ভবন দেখে মানুষ আনন্দিত হলেও সেখানে ট্রেন না থামায় এখন চরম হতাশা বিরাজ করছে।

পীরগঞ্জে আলুর বাজারে ধস, উৎপাদন খরচের অর্ধেক দামও মিলছে না
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
বিগত সময়ে দেশের চিকিৎসকরা রাজনীতির স্বীকার হয়েছেন: মির্জা আব্বাস