বর্তমানে এ অংশের সড়কটি ১৮ ফুট প্রশস্ত। যানবাহনের চাপ ও ভবিষ্যৎ যোগাযোগের প্রয়োজন বিবেচনায় সেটি বাড়িয়ে ৩৪ ফুট করা হবে। সড়কের যেসব অংশে বেশি বাঁক রয়েছে, সেগুলোও সরল করা হবে। এজন্য কিছু জায়গা নতুন করে অধিগ্রহণের প্রয়োজন হবে। প্রকল্পের আওতায় চন্দনাইশ অংশে বাজার এলাকায় নির্মাণ করা হবে আরসিসি রিজিত পেভমেন্ট ও ড্রেনোজ ব্যবস্থা। পাশাপাশি নির্মাণ করা হবে নয়টি ব্রিজ-কালভার্ট। ফলে সড়কটি শুধু প্রশস্তই হবে না, বরং ভবিষ্যতের বাড়তি যানবাহনের চাপ সামলানোর উপযোগী করেও গড়ে তোলা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আনোয়ারা-চন্দনাইশ সড়কটি প্রশস্ত হলে টানেল হয়ে কক্সবাজারের সঙ্গে যোগাযোগ সহজ হবে। এতে সময় ও জ্বালানি খরচ কমার পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্য ও শিল্প কার্যক্রম বাড়তে পারে। বিশেষ করে আনোয়ারার চায়না ইকোনমিক জোনসহ বিভিন্ন শিল্প প্রকল্পের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ আরো সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এবার পার্বত্য রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা
মতলবে উত্তরে শিশু ধর্ষণের অভিযোগ বৃদ্ধ গ্রেফতার
সরকারকে দুই মাসের আল্টিমেটাম দিলেন মাধ্যমিক শিক্ষকরা