খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ তাকে স্থানীয় লোকজনের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জামালপুর মধ্যপাড়া মসজিদের ইমাম মোতালেব ক্বারি অভিযোগকারী হিসেবে পুলিশের সঙ্গে থানায় যান।
স্থানীয় সাইফুল, মনির হোসেন, জাহিদ ও সালাম প্রধান জানান, ফেসবুকে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম বলেন, মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগ মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবি করছি।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিশুর শ্লীলতাহানির অভিযোগে মোংলা বন্দরকর্মী গ্রেপ্তার
শার্শায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২
গাজীপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, যান চলাচল বন্ধ