মুক্তি মাহমুদ বলেন, বাংলাদেশে এসে একজন বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হওয়া দেশের জন্য বিব্রতকর। তার নিজের ছেলেও বিদেশে পড়াশোনা করে। সেই ভাবনা থেকেই ক্রিলকে সহায়তা করেছেন তিনি। বাংলাদেশ ছাড়ার আগে তরুণটি যেন কিছু ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারেন, সেটিই তার প্রত্যাশা।
নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিল। এটি ব্যবহার করে আবার কাজ করতে পারবেন বলে জানান তিনি।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে নিজের ল্যাপটপটি কিনেছিলেন ক্রিল। সেটি চুরি হওয়া দুঃখজনক। তবে একজন নিজের উদ্যোগে তাকে ম্যাকবুক উপহার দিয়েছেন। এতে দেশের সম্মান কিছুটা হলেও ফিরবে।
পুলিশ জানায়, নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ চলছে।

নারীদের যাতায়াতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার
নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু
ব্রাজিলকে হারিয়ে দিলো জাপান, লাল কার্ড দেখলেন রাফিনহা