বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, মূলত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারাদেশে পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা পূজামণ্ডপের কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছসেবীর ভূমিকা পালন করবেন।
তিনি বলেন, নানাভাবে দেশ ও গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কেউ কেউ নীলনকশা করছেন। সব ধরনের অপপ্রচার এবং ষড়যন্ত্র সরকার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিহত করতে সক্ষম হবে। দলের নেতাকর্মীরা এ বিষয়ে সতর্ক থাকবেন। বৈঠকে সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়েছে।

অশ্লীলতার মোকাবিলায় বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান
আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন