অন্যদিকে, এসব অভিযোগের কারণে গাজীপুরের পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তাঁদের দাবি, পরিচয়হীন ও অপেশাদার ব্যক্তিদের সাংবাদিকতার নাম ব্যবহার করে অপপ্রচার ও ভয়ভীতি প্রদর্শনের প্রবণতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে স্বাগত জানিয়ে বলেন, প্রকৃত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে ভুয়া ও অপেশাদার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ব্যক্তিদের শনাক্ত করতে স্থানীয় সাংবাদিকদের সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন:দিবসীকরণ

দিবসীকরণ
সোনারগাঁয়ে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু