জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ‘সুপার সিক্স’ নামে কোনো ফোরামের অস্তিত্ব নেই বলে জানিয়েছে দলটি। এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ। এই পর্ষদের সদস্যসংখ্যা ১৬ জন। তাঁরা সবাই দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতা।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য এবং মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিংবিষয়ক উপকমিটির প্রধান সারোয়ার তুষার।
বিবৃতিতে সারোয়ার তুষার বলেন, বিভ্রান্তি ছড়ানো এবং বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
সারোয়ার তুষার জানান, এনসিপির রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্য হলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, আব্দুল্লাহ আল আমিন, আরিফ আদিব, আতিক মুজাহিদ, হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হোসেন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম।
প্রসঙ্গত, গত ১৫ মে এনসিপির সাধারণ সভায় দলের সাংগঠনিক কাঠামো ও কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত হয়। মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক, মুখপাত্র পদ বিলুপ্ত করারও সিদ্ধান্ত হয় ওই সভায়। এরপর গত ১১ অক্টোবর এনসিপির রাজনৈতিক পর্ষদের বৈঠকে কেন্দ্রীয় কমিটির তালিকা চূড়ান্ত হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে দলটির শীর্ষ নেতাদের পদ-পদবি নিয়ে সংবাদ প্রচার হতে শুরু করে। ‘সুপার সিক্স’ নিয়েও আলোচনা ছড়িয়ে পড়ে। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এমন ‘সুপার সিক্স’ নামে তাদের কোনো গ্রুপ বা ফোরাম নেই।

মৃত্যুর সাড়ে ৭ মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামি আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালী
গাজীপুরে শ্রমিক সেজে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার
১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে বিএনপির শোভাযাত্রা