শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

বিএনপি নেতার অবৈধভাবে বালু উত্তোলন, জব্দ ড্রেজার-পাইপ

Icon প্রথম সমাচার ডেস্ক

অভিযোগ রয়েছে, কক্সবাজার জেলা যুবদলের ফরিদ নামের এক নেতা ওই বালুমহালটি ইজারা নেন। পরে তিনি স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের নেতৃত্বাধীন একটি চক্রকে সেটি উপভাড়া দেন। ওই চক্রটি নিয়মনীতি লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল বলে অভিযোগ উঠেছে।

এদিকে অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু জানান, বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বালু উত্তোলনের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com