শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির খবরে বিরিয়ানির দোকানে হাজির পুলিশ

Icon প্রথম সমাচার ডেস্ক

দোকানের পরিচালক আসলাম মিয়া জানান, বৃহস্পতিবার রাতে একটি মোবাইল নম্বর থেকে ২০০ প্যাকেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। এ জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম ৩০ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন অর্ডারকারীরা। তাঁরা জানিয়েছিলেন, শুক্রবার জুমার নামাজের পর দোকানে বসে খাবেন। তবে দুপুরে পুলিশ দোকানে অবস্থান নেওয়ার পর অর্ডারকারীদের কেউ সেখানে আসেননি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীরা মিছিল করার উদ্দেশ্যে জুমার নামাজের পর সেখানে দুপুরের খাবার খাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এরপরই আমরা সেখানে অবস্থান নিই। পরবর্তী সময়ে কাউকে মিছিল করতে দেখা যায়নি। বন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের ব্যাপারে পুলিশ সোচ্চার রয়েছে।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com