বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

নাগরিক সাংবাদিকতা: যোগ্যতার নতুন সংজ্ঞা ও তাজু

প্রথম সমাচার ডেস্ক ৩১ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

মহান স্বাধীনতা দিবসে কুড়িগ্রামের এক যুবক জিলাপির মূল্য নিয়ে কনটেন্ট তৈরী করে ভাইরাল হয়েছেন, তাকে নিয়ে শুরুতে ট্রল করা হলেও দিন না পেরুতেই তাঁর সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়েছে, যার মাধ্যমে তাজু নামক এই যুবককে নিয়ে আলোচনা চলছে অনলাইন দুনিয়ায়। তাজু ২.০ পেজ ঘেটে দেখা গেছে সে আরো আগে থেকেই কনটেন্ট তৈরী করলেও মূলত জিলাপি বিষয়ক কনটেন্ট দিয়েই আলোচিত হয়েছেন।

গ্রামের দরিদ্র পরিবারের সন্তান তাজুর লেখাপড়া নেই, কোন মতে সমস্যাগুলো তোলে ধরছেন, তাজুর এই কাজগুলো নাগরিক সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ।

নাগরিক জার্নালিমের ক্ষেত্রে মেইনস্ট্রিম মিডিয়ার মতো শুদ্ধ উচ্চারণ, বাক্যগঠন, সুন্দর বাচনভঙ্গি, সুন্দর শব্দচয়ন, শুদ্ধ বানান, এসব জরুরি নয়। জরুরি হলো যে সমস্যা বা সম্ভাবনার কথা বলছে, সেটা বুঝাতে পারা। তাজু সেটা পারছে বলেই আমার মনে হয়।

তাঁর যেটা অযোগ্যতা মনে করছি আমরা, এটাই তার বড় যোগ্যতা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য তৈরী কনটেন্ট এর ক্ষেত্রে।

নাগরিক সাংবাদিকতায় সততা ও সাহস সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাজুর সেটা আছে।

নাগরিক সাংবাদিকতার জন্য কোন সম্মাননা আছে কিনা জানি না, যদি থাকে তাহলে তাজু সেটা ডিজার্ভ করেন নিঃসন্দেহে। প্রান্তিক জনগোষ্ঠীর মুখপাত্র হিসেবে তাজুর জন্য শুভ কামনা।

তাজুকে অযোগ্য বলতে চাইলে আগে মাথায় রাখবেন যোগ্য ও দায়িত্বশীলরা ব্যর্থ হয় বিধায় বা সমস্যার কাছে যায় না বলে তাজুদের মতো লোকদের উত্থান হয় এবং বর্তমান অনলাইন মিডিয়ার কল্যাণে তা সহজেই গণ মানুষের কাছে পৌঁছে যায়।

লেখক

জুবায়ের আহমেদ

গল্পকার ও কলামিষ্ট

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...