লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার শহরের বাইরে খালদে এলাকায় একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র সরাসরি ওই গাড়িতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র: আল–জাজিরা
