শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Logo
×

সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: তাঁতী দল নেতা মনির

Icon প্রথম সমাচার ডেস্ক

ড. কাজী মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে অনুমোদন নিয়ে সংগঠন পরিচালনা করলে নেতাকর্মীদের সাহস বাড়বে এবং সংগঠন আরও শক্তিশালী হবে। এজন্য তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদনের পাশাপাশি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে চিঠি পৌঁছে দেওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’—এমন বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার বার্তা দিয়েছেন। সরকারি ব্যয় কমানোর প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আগে গণভবনে প্রতিবছর খাবারের পেছনে ৩৫ কোটি টাকা ব্যয় হতো। সেখানে তারেক রহমান নিজের দৈনিক খাবারের ব্যয় মাত্র ১০০ টাকার মধ্যে সীমিত রাখার নির্দেশ দিয়েছেন। এতে বছরে এ বাবদ ব্যয় ৩৫ লাখ টাকারও নিচে নেমে আসবে।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় দিনের বেলায় সরকারি অফিসের জানালা থেকে পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন কাজী মনিরুজ্জামান। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে বিদ্যুৎ সরবরাহ নিয়ে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সবাইকে বিদ্যুতের অপচয় কমানোর আহ্বান জানান তিনি।

সরকারের সামাজিক সুরক্ষামূলক উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসের শুরুতে নিয়মিত অর্থ পাঠানো হচ্ছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডসহ নানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে সরকার।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৬৫ লাখ মামলা করা হয়েছিল দাবি করে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি বা অপরাধের অভিযোগ উঠলে ছাড় দেওয়া হচ্ছে না; সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে।

ধর্মীয় পরিচয় ও দুর্গাপূজা নিয়ে রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ির সমালোচনা করে কাজী মনিরুজ্জামান বলেন, ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে বিতর্ক তৈরি না করে সবার উচিত দেশের সার্বিক কল্যাণ ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করা।

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেহেদী হাসান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনটির নেতা মো. আকরাম হোসেন মিনহাল, এইচ এম ইমরান হোসেন ও মো. খোরশেদ মাদবর প্রমুখ।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com