বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
অর্থনীতি শক্তিশালী করতে ধাপে ধাপে রপ্তানি বাড়ানোর পরিকল্পনা

সিরিয়ার স্থলপথে তেল রপ্তানি শুরু করেছে ইরাক

প্রথম সমাচার ডেস্ক ০২ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে ট্যাঙ্কারের মাধ্যমে তেল রপ্তানি শুরু করেছে ইরাক। দেশটির তেল মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ইরাকের তেল মন্ত্রণালয় জানায়, তেল পরিবহন নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে তারা সিরিয়া সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। নির্ধারিত গন্তব্যে তেল পৌঁছানো নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যতে এই রপ্তানির পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হবে। এর মাধ্যমে বৈদেশিক আয় বৃদ্ধি এবং জ্বালানি খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...