গোপালগঞ্জ শহরের একটি ভাড়া বাসা থেকে শেফালী বেগম (৪০) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের তেঘরিয়া কালী মন্দিরের পাশের মিলন খানের ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাইম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শেফালী বেগম তেঘরিয়া এলাকার শাহীন মিয়ার স্ত্রী। সিয়াম মিয়া (১৯) নামে তার এক ছেলে রয়েছে।
প্রতিবেশীরা জানান, বিগত ৬ থেকে ৭ মাস আগে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তাছাড়া আনুমানিক ৬ মাস ধরে তার মানসিক অবস্থা খারাপ হয়ে পড়েছিল।
গোপালগঞ্জ সদর থানার এসআই নাইম হায়দার জানান, গোপালগঞ্জ শহরের তেঘরিয়া কালী মন্দিরের পাশের মিলন খানের ভাড়া বাসায় ছেলে ও ছেলে বউয়ের সঙ্গে থাকতেন তিনি। বেশ কয়েক দিন আগে তার ছেলের স্ত্রী বাবার বাড়ি যাওয়ায় একা ছিলেন।
শনিবার বাসায় এসে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে সে প্রতিবেশীদেরকে জানায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই নারী বেশ কয়েকদিন আগেই মারা গিয়েছিল। মরদেহ উদ্ধার করে মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে সংবিধানে সংশোধন আনা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
সম্প্রতি ‘ধর্ষণ-নিপীড়নের’ ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর: ধর্মমন্ত্রী