সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Logo
×

গাজীপুরের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা

Icon প্রথম সমাচার ডেস্ক

বিষয়টি পরিবারকে জানানোর পর ছাত্রীর স্বজনেরা আরিফুলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তাদের ভয়ভীতি দেখানো ও হুমকি দিতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ১০ অক্টোবর সকালে মাদ্রাসায় যাওয়ার পর ওই ছাত্রী নিখোঁজ হয়। অভিযোগ অনুযায়ী, আরিফুল অন্য আসামিদের সহযোগিতায় তাকে অপহরণ করে নিয়ে যান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে তার বাবা থানায় মামলা করেন।

ছাত্রীর বাবা বলেন, প্রতিদিনের মতো সকাল সাড়ে সাতটার দিকে মাদ্রাসায় যাওয়ার পর তার মেয়ে নিখোঁজ হয়। পরে তিনি জানতে পারেন, আরিফুল অন্যদের সহায়তায় মেয়েকে অপহরণ করেছেন।

জয়দেবপুর থানার ওসি আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com