বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত, পেন্টাগন বলছে ‘অবসর’

প্রথম সমাচার ডেস্ক ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ (Randy George) কে পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে দায়িত্ব থেকে সরানো হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।বার্তা সংস্থা রয়টার্সকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও এক সংশ্লিষ্ট ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পেন্টাগন এই পদক্ষেপকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে।

পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, ৪১তম আর্মি চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’। যদিও তাঁর মেয়াদের আরও এক বছরের বেশি সময় বাকি ছিল। বিবৃতিতে তাঁর দীর্ঘ সামরিক জীবনের প্রশংসা করে বলা হয়, “দেশের জন্য কয়েক দশকের সেবার জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ এবং তাঁর অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।”

তবে জেনারেল জর্জের হঠাৎ দায়িত্ব ছাড়ার পেছনে কোনো নির্দিষ্ট কারণ জানায়নি পেন্টাগন।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...