সেঞ্চুরি পূর্ণ করলেও ইনিংস বেশি দূর নিতে পারলেন না সাদমান ইসলাম। ২৩৪ বলে ১১ চারে ১০৫ রান করে জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়েছেন বাংলাদেশের এই ওপেনার। আম্পায়ারের সিদ্ধান্তে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বলটি মিডল স্টাম্পে আঘাত করত। সাদমানকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটের স্বাদ পান বিশপ।
এরপর নিজের পরের ওভারেই তাওহিদ হৃদয়কে বোল্ড করেন ক্যারিবীয় স্পিনার। প্রথম দিন চোট পেয়ে মাঠ ছাড়ার পর আবার ব্যাটিংয়ে নামা হৃদয় ফেরেন ৮৬ বলে ৪২ রান করে। অল্প সময়ের ব্যবধানে দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৭৮.১ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২২১ রান। ১২ রানে অপরাজিত আছেন লিটন দাস।
সরাসরি আপডেট ২৯ অক্টোবর ২০২৬, ০৯: ৫৯ এএম সাদমানের পর হৃদয়ও ফিরলেন, চাপে বাংলাদেশ সেঞ্চুরি পূর্ণ করলেও ইনিংস বেশি দূর নিতে পারলেন না সাদমান ইসলাম। ২৩৪ বলে ১১ চারে ১০৫ রান করে জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়েছেন বাংলাদেশের এই ওপেনার। আম্পায়ারের সিদ্ধান্তে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বলটি মিডল স্টাম্পে আঘাত করত। সাদমানকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটের স্বাদ পান বিশপ।
এরপর নিজের পরের ওভারেই তাওহিদ হৃদয়কে বোল্ড করেন ক্যারিবীয় স্পিনার। প্রথম দিন চোট পেয়ে মাঠ ছাড়ার পর আবার ব্যাটিংয়ে নামা হৃদয় ফেরেন ৮৬ বলে ৪২ রান করে। অল্প সময়ের ব্যবধানে দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৭৮.১ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২২১ রান। ১২ রানে অপরাজিত আছেন লিটন দাস।
সিজদাহ দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান সাদমান
প্রথম দিন ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম দ্বিতীয় দিনের শুরুতেই তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের আরেকটি সেঞ্চুরি। জশুয়া বিশপের বলে দুই রান নিয়ে শতকের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের এই ওপেনার। ২২৫ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। এরপর হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে উদ্যাপন করেন সাদমান। সিজদাহ দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
সরাসরি আপডেট ২৯ অক্টোবর ২০২৬, ০৯: ৫৯ এএম সেঞ্চুরি পূর্ণ করলেন সাদমান ইসলাম সিজদাহ দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান সাদমান
প্রথম দিন ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম দ্বিতীয় দিনের শুরুতেই তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের আরেকটি সেঞ্চুরি। জশুয়া বিশপের বলে দুই রান নিয়ে শতকের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের এই ওপেনার। ২২৫ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। এরপর হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে উদ্যাপন করেন সাদমান। সিজদাহ দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান তুলেছে স্বাগতিকরা। আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হওয়া দিনে সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেমেছেন ওপেনার সাদমান ইসলাম। ২১৯ বলে ১০ চারে ৯৯ রানে অপরাজিত তিনি।
শুরুতে তানজিদ হাসান তামিমকে (৭) হারানোর পর মুমিনুল হক (২৮) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১৯) উইকেটও হারায় বাংলাদেশ। তবে সাদমানের দৃঢ়তার সঙ্গে তাওহিদ হৃদয়ের ৪২ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় দল। দুজনের ৮৮ রানের জুটি স্বাগতিকদের শক্ত অবস্থানে পৌঁছে দেয়। যদিও পায়ের পেশিতে টান ধরায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় হৃদয়কে।
দিন শেষে সাদমানের সঙ্গে ১০ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোমেল ওয়ারিক্যান দুটি এবং জেইডেন সিলস একটি উইকেট নেন। দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য প্রথম ইনিংসের সংগ্রহ আরও বড় করা।
সরাসরি আপডেট ২৯ অক্টোবর ২০২৬, ০৯: ৫৯ এএম সাদমানের ৯৯ রানে প্রথম দিন বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান তুলেছে স্বাগতিকরা। আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হওয়া দিনে সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেমেছেন ওপেনার সাদমান ইসলাম। ২১৯ বলে ১০ চারে ৯৯ রানে অপরাজিত তিনি।
শুরুতে তানজিদ হাসান তামিমকে (৭) হারানোর পর মুমিনুল হক (২৮) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১৯) উইকেটও হারায় বাংলাদেশ। তবে সাদমানের দৃঢ়তার সঙ্গে তাওহিদ হৃদয়ের ৪২ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় দল। দুজনের ৮৮ রানের জুটি স্বাগতিকদের শক্ত অবস্থানে পৌঁছে দেয়। যদিও পায়ের পেশিতে টান ধরায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় হৃদয়কে।
দিন শেষে সাদমানের সঙ্গে ১০ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোমেল ওয়ারিক্যান দুটি এবং জেইডেন সিলস একটি উইকেট নেন। দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য প্রথম ইনিংসের সংগ্রহ আরও বড় করা।

যুদ্ধবিধ্বস্ত গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী
শতরান পেরোল বাংলাদেশ, ফিফটির পথে সাদমান
ইয়ামাল-এমবাপের হৃদয় ভে’ঙে ব্যালন ডি’অর হ্যারি কেইনের