পুলিশের দাবি, এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিলেন দুখু। তবে জামিনে মুক্ত হওয়ার পর আবারও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুখুকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ওসি আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও শহর এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। অপরাধী যে-ই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সদর মডেল থানা-পুলিশ।

টঙ্গীর মাদ্রাসায় হামলার মামলায় রুমির আগাম জামিন আবেদন
গুলিস্তান থেকে সদরঘাট সড়ক হকারমুক্ত ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি
৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন