নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী বাইনজা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি-২০২৬ গঠন করা হয়েছে। নতুন এই কমিটিকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আশাবাদ লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কমিটির মাধ্যমে বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি হবে।

কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব রৌফরুল ইসলাম। সভাপতি নির্বাচিত হয়েছেন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার জনাব শাহজাহান কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ নুরুল কাদের নুরু।
এছাড়া সহ-প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মনসুর আহমদ। উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন শফিকুল ইসলাম সেলিম, আব্দুল ওয়াহাব, শফিকুল ইসলাম শফি, ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম, নাজমুল ইসলাম জুয়েল, আব্দুল করিম, আকরাম হোসেন, আজিজুল ইসলাম, নজরুল ইসলাম, মোঃ সাহেদ আলী, আব্দুল মজিদ, মোসলেম উদ্দিন, রিয়াজ মাহমুদ শ্যামল, কামরুল ইসলাম মিলন, আঞ্জুমান কবীর, রফিকুল ইসলাম রফিক ও লোকমান হোসেন।


কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সহ-সভাপতি (সংস্কৃতি) সাফায়েত হোসেন মিতুল, সহ-সভাপতি (ক্রীড়া) হাসান মাহমুদ কালাচান, সহ-সভাপতি (অর্থ) মামুন মিয়া, সহ-সভাপতি (সমাজকল্যাণ) আরিফ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউল ইসলাম ও জাহিদুল ইসলাম সাজন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আলম, অর্থ সম্পাদক মোঃ আল আমিন, সহ-অর্থ সম্পাদক নাসির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক জহির সাজ্জাদ নাদিম, সহ-সাংস্কৃতিক সম্পাদক রামিম, ক্রীড়া সম্পাদক আতিকুল ইসলাম মিশু, সহ-ক্রীড়া সম্পাদক শিমুল মন্ডল, মিজানুর রহমান দুর্জয়, মাসুদ আলম ও সিফাত আহমেদ শরীফ, সমাজকল্যাণ সম্পাদক অলিউল্লাহ, সহ সমাজকল্যাণ সম্পাদক জাকির আলম মিথুন, প্রবাসী কল্যাণ সম্পাদক তোফায়েল আহমেদ, সহ প্রবাসী কল্যাণ সম্পাদক রাসকিন কবীর রিফাত, প্রচার সম্পাদক শফিউল আলম ফয়সাল, সহ প্রচার সম্পাদক শরিফ উদ্দিন, রক্তদান সম্পাদক টিপু সুলতান, সহ রক্তদান সম্পাদক লালচান বাদশা, কর্মসংস্থান সম্পাদক আজিজুর রহমান রোমান, সাহিত্য সম্পাদক আনারুল ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক পারভেজ আহমেদ ইমন এবং নারী বিষয়ক সম্পাদক নিশাত তাসলিম খান মিতু।
সংশ্লিষ্টরা জানান, একটি সক্রিয় ও সুসংগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন শুধু প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা নয়—এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মানবিক সহায়তা এবং সামাজিক দায়বদ্ধতার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বাইনজা উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনও সে লক্ষ্যকে সামনে রেখে কাজ করার পরিকল্পনা নিয়েছে।
সংগঠনের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—
- প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব ও ঐক্য জোরদার করা
- অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান
- বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা উপকরণ সংযোজন ও ডিজিটালাইজেশন
- শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি
- নিয়মিত সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক কার্যক্রম আয়োজন
- রক্তদান, দুর্যোগকালীন সহায়তা ও মানবিক উদ্যোগ গ্রহণ
- প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলা
- এলাকার সার্বিক সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ
প্রধান উপদেষ্টা রৌফরুল ইসলাম বলেন, “এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আমরা একটি কার্যকর ও দায়িত্বশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ আরও উন্নত হবে বলে আমি আশাবাদী।”
সভাপতি শাহজাহান কবির বলেন, “বাইনজা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। তাদের অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগিয়ে আমরা একটি শক্তিশালী ও টেকসই অ্যালামনাই প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।”
সাধারণ সম্পাদক নুরুল কাদের নুরু বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি কমিটি গঠন নয়, বরং একটি কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা। শিক্ষার্থীদের জন্য বৃত্তি, প্রশিক্ষণ এবং মানবিক সহায়তা কার্যক্রমকে আমরা অগ্রাধিকার দেব।”
সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বলেন, “প্রতিটি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক তৈরি করা হবে। নিয়মিত সভা, পুনর্মিলনী এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে সক্রিয় রাখা হবে।”
উল্লেখ্য, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বাইনজা উচ্চ বিদ্যালয় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাইনজা গ্রামে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এ বিদ্যালয় থেকে অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে আসছেন। নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন সেই গৌরবময় ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
